• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ এসএসসির ফলাফলে সেরাদের সেরা

Reporter Name / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন:

কুমিল্লার বুড়িচং উপজেলার পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে। রোববার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর বুড়িচং উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের মধ্যে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ সর্বোচ্চ সাফল্য অর্জন করে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি
পরীক্ষায় বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫২ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ৫৫ শতাংশ। ফলাফলে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। এছাড়া ১৫ জন এ, ১২ জন এ-মাইনাস, ১৫ জন বি এবং একজন শিক্ষার্থী সি গ্রেড পেয়েছে। এ বিষয়ে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবির হোসেন বলেন, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সফলতা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানের ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা। এসএসসি পরীক্ষার ফলাফলে বুড়িচং উপজেলায় প্রথম স্থান অর্জনের খবরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd