• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটে এসএসসি-দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা; জিপিএ-৫ পেল ১১৫ জন দক্ষিণ সুরমায় মাদকবিরোধী অভিযানের সমর্থনে এলাকাবাসীর বিশাল মানববন্ধন নাগেশ্বরীতে ইউএনওর সঙ্গে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজের নির্দেশ ডিআইজি আশিক সাঈদের অপপ্রচার মোকাবিলায় দৌলতখানে জমজমাট বিতর্ক ও সচেতনতামূলক আলোচনা আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেট উদ্ধার, সিএনজিসহ গ্রেপ্তার ৩ ‎ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর ম/রা/দে/হ উদ্ধার সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা ডন গ্রে/প্তা/র তানোর গোল্লাপাড়া মাছ বাজারে প্রতিদিন কোটি টাকার মাছের বেচাকেনা ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে র/ক্তা/ক্ত ম/রা/দে/হ উদ্ধার

দক্ষিণ সুরমায় মাদকবিরোধী অভিযানের সমর্থনে এলাকাবাসীর বিশাল মানববন্ধন

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা সিলেট

দক্ষিণ সুরমা:সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বার্থখলা সুইপার কলোনিতে সাম্প্রতিক মাদকবিরোধী পুলিশি অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার সময় স্থানীয় বার্থখলা, খোজারখলা, বরইকান্দি ও ঝালোপাড়া এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ এবং সর্বস্তরের পঞ্চায়েত কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সুইপার কলোনি ও এর আশপাশের এলাকাগুলোকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়।

এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তারা প্রশাসনের কাছে দাবি জানান যেন কলোনি কেন্দ্রিক মাদকের আখড়াগুলো চিরতরে গুঁড়িয়ে দেওয়া হয় এবং চিহ্নিত মাদক সম্রাটদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।আজকের এই কর্মসূচিতে বার্থখলা, খোজারখলা, বরইকান্দি ও মালোপাড়ার সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় পঞ্চায়েত কমিটির মুরুব্বিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদকমুক্ত সমাজ চাই”, “মাদক কারবারিদের আস্তানা ভেঙে দাও” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ সুরমা থানা পুলিশ বার্থখলা সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

সেই অভিযানের পর কলোনি ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসায় আজ এই সংহতি ও মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd