• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর ম/রা/দে/হ উদ্ধার সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা ডন গ্রে/প্তা/র তানোর গোল্লাপাড়া মাছ বাজারে প্রতিদিন কোটি টাকার মাছের বেচাকেনা ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে র/ক্তা/ক্ত ম/রা/দে/হ উদ্ধার ফকিরহাটে দুই নারীর বসতঘরে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই মর্মান্তিক স্বজনহারার মাঝে ভালোবাসার হাত: সাপে কাটা বাবুলের পরিবার পেল ‘শেষ ঠিকানা বন্ধু ফাউন্ডেশন’-এর সহায়তার আলো ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত একই দিনে একই সড়কে ফের দুর্ঘটনা: লাইনঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কংক্রিটবোঝাই ট্রাক

নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

​নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন, ঢাকার উদ্যোগে নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে আজ ৮ আগস্ট (শনিবার) ‘বৃত্তিপ্রাপ্ত মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত আয়োজনে যৌথভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো— ​আল-কাওছার মেরিট মাদ্রাসা, নাগেশ্বরী, আত-তাসলিম বালিকা মাদ্রাসা, নাগেশ্বরী, ​বাইতুস সালাম হিফজ মাদ্রাসা, ফুলবাড়ী, পুস্করনির পাড় বালক বালিকা মাদরাসা কালিগঞ্জ।

​অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মো: জুনায়েদ হোসাইন শিক্ষার্থী ও মাদ্রাসার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধু সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ থাকা নয়, বরং আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটিয়ে আগামী দিনে তাদের যুগোপযোগী নেতৃত্ব দেওয়ার উপযোগী করাই আমাদের প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা।”

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
​প্রভাষক ড. শাহজালাল হক, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা, ​প্রভাষক ড. মো: আব্দুর রহিম, নাগেশ্বরী আলিয়া কামিল মাদরাসা, ​ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহমুদ হাসান (হাজী সোহেল), সহ-সাধারণ সম্পাদক, বণিক সমিতি, নাগেশ্বরী, ​শিক্ষক আব্দুর রাজ্জাক, নাগেশ্বরী বালিকা মাদরাসা, ​শিক্ষক মো: ইউসুফ আলি, টেপারকুটি দাখিল মাদরাসা, ​অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদশা টুটুল, অত্র প্রতিষ্ঠান সহ অনেকে।

​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd