• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং

একই দিনে একই সড়কে ফের দুর্ঘটনা: লাইনঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কংক্রিটবোঝাই ট্রাক

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আবদুল্লাহ আল নোমান

দৈনিক যুগান্ততর বাংলাদেশ।
আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার একই সড়কে একই দিনে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার লাইনঝিরি এলাকায় একটি কংক্রিটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে একই দিনে আলীকদম-চকরিয়া সড়কের তারাবুনিয়া এলাকায় মাতামুহুরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে গাছে ধাক্কা লাগার ঘটনায় বাসের হেলপার মো. হোসেন নিহত এবং ১০ জন আহত হন। একই দিনে একই সড়কে পরপর দুটি দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা পাহাড়ি সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd