• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর ম/রা/দে/হ উদ্ধার সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা ডন গ্রে/প্তা/র তানোর গোল্লাপাড়া মাছ বাজারে প্রতিদিন কোটি টাকার মাছের বেচাকেনা ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে র/ক্তা/ক্ত ম/রা/দে/হ উদ্ধার ফকিরহাটে দুই নারীর বসতঘরে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই মর্মান্তিক স্বজনহারার মাঝে ভালোবাসার হাত: সাপে কাটা বাবুলের পরিবার পেল ‘শেষ ঠিকানা বন্ধু ফাউন্ডেশন’-এর সহায়তার আলো ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত একই দিনে একই সড়কে ফের দুর্ঘটনা: লাইনঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কংক্রিটবোঝাই ট্রাক

ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে র/ক্তা/ক্ত ম/রা/দে/হ উদ্ধার

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ মোঃ ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার হরিণপালা এলাকার বেরিবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল শরীফ ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হলে ঘর থেকে বের হন ইসমাইল শরীফ। এরপর তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী মোসাঃ শেফালী বেগম (৫০) তেলীখালী পুলিশ ফাঁড়িতে ফোনে বিষয়টি জানান। সেখান থেকে তাকে খোঁজাখুঁজির পরামর্শ দেওয়া হয়।
পরদিন সকালে বাড়ির অদূরে বেরিবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় নিহতের ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ ছাড়া গলার নিচে থেঁতলানো দাগ এবং অণ্ডকোষে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যাবসা করতেন। টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সাথেও তার বিরোধ লেগেই থাকত। আর্থিক বা পারিবারিক বিরোধের জেরে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান জানান, খবর পেয়ে নিহতের বাড়ির কাছেই বেরিবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd