নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের বাগডাঙ্গা পীরবাড়ীর যুব সমাজের উদ্যোগে আল-খিদমাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন। যার দ্বারা সমাজের অসহায়,দুস্থ,এতিম,প্রতিবন্ধী ও সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে আল- খিদমাহ ফাউন্ডেশনের সদস্যগণ নিজ অর্থে লোকদের সাহায্য সহযোগিতা করে আসছে।
ইতিমধ্যে বিধবা,অসহায় মহিলাদের একদিনের খাবার বিতরণ,দুই ঈদে লাচ্ছা সেমাই কাপড় বিতরণ কার্যক্রম ও পাঁচটি মসজিদে মুর্দা মশারী বিতরণ করা হয়েছে।
১) পীরবাড়ি জামে মসজিদ
২)ফকিরটারী জামে মসজিদ
৩)গুন্ডিরচর জামে মসজিদ
৪)গীড়ারপাড় জামেমসজিদ
৫)জগঝুল্লীপাড় জামে মসজিদ
আল-খিদমাহ ফাউন্ডেশনের সদস্যগনের সাথে কথা বলে জানা যায় তারা সামনে আরো কয়েকটি মসজিদে মুর্দা মশারী বিতরণ করা হবে ইনশাআল্লাহ।