• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ

কুমিল্লা নগরীর ফুটপাত উচ্ছেদ ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের আহ্বান

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা মহানগরীর দীর্ঘদিনের অন্যতম সমস্যা ছিল ফুটপাত দখল ও তীব্র যানজট। সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত অভিযান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক উদ্যোগ থাকলেও এ ধরনের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হয়নি। এ কারণে বর্তমান উদ্যোগকে নগরবাসী সাধুবাদ জানাচ্ছেন।
তবে ফুটপাত উচ্ছেদের পাশাপাশি কুমিল্লা শহরের আরেকটি বড় সমস্যা হলো নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল। অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।
এ পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় অটোরিকশা চালকদের নিবন্ধন, বৈধ লাইসেন্স প্রদান, ট্রাফিক আইন বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সিটি কর্পোরেশনের বাইরে থেকে আসা অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
প্রতিটি ওয়ার্ডভিত্তিক যাচাই-বাছাই করে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রকৃত চালকদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করা হলে একদিকে যেমন অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে নগরবাসীর ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।
নগরীর সার্বিক শৃঙ্খলা, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd