• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ! ফকিরহাটে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, ধসে পড়েছে অংশবিশেষ— ক্ষুব্ধ এলাকাবাসী কবিতাঃ ভুলিনি মুক্তিযুদ্ধ সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদার কে হুমকি ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সেলিম মিয়া ওরফে “ল্যাংড়া সেলিম” গ্রেপ্তার সরকারি রেল ইস্টাপ নানটু লালের মাদকের সাম্রাজ্য সুইপার কলোনী কামরাঙ্গীরচরে বাসায় চুরির অভিযোগ, একজন আটক—অন্যজন পলাতক

সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

দক্ষিণ সুরমা সিলেট

আহমেদ আকবর

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা এলাকার বাসিন্দা মো. আজাদ মিয়া তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম, তার এক ছেলে ও এক মেয়ে পারিবারিক বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিতসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে তিনি দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ জুলি বেগমের পিতা টুকু মিয়া। তার বর্তমান ঠিকানা উপশহর, সিলেট এবং স্থায়ী ঠিকানা মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ উপজেলা, সিলেট জেলা।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরি গ্রহণের পর নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।
যদি কোনো ব্যক্তি নিখোঁজদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা আজাদ মিয়ার সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মো. আজাদ মিয়া
মোবাইল: ০১৩৪৯-৫৯৫০৮১

মানবিক আবেদন, –

নিখোঁজ স্ত্রী, ছেলে ও মেয়েকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। কারও কাছে তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা বাহিনী অথবা উল্লিখিত মোবাইল নম্বরে দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd