• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে কি একজন খলনায়ক থাকতেই হবে? নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গরতে গিরার পাড় তরুণ সংঘের কঠিন হুশিয়ারি সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পরকীয়ায় জড়িয়ে মা/দ/কা/স/ক্ত, আবিদের ঝুলন্ত ম/রা/দে/হ উদ্ধার ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি মোল্লাহাটে থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান ​নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান তানোর গোল্লাপাড়া বাজারে ‘আবেদা এন্টারপ্রাইজ’-এর শুভ উদ্বোধন

ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেনঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার, ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন এমপি।
অনুষ্ঠানে সভাপতি, যুগ্ম সচিব বদরুল হাসান লিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক সুমন রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, রাষ্ট্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক মাহবুব হোসেন, অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন, গনিতের সহকারী অধ্যাপক সুমন ভূইয়া, সহকারী অধ্যাপক নেছার আহমেদ, পদার্থের সহকারী অধ্যাপক মামুন হিসাব সহকারী মানিক মিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধই দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলারও পরামর্শ দেন বক্তারা।
পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায় জানানো হয়। অনুষ্ঠানে কলেজ পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd