দক্ষিণ সুরমা সিলেট
আহমেদ আকবর
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা এলাকার বাসিন্দা মো. আজাদ মিয়া তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম, তার এক ছেলে ও এক মেয়ে পারিবারিক বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিতসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে তিনি দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ জুলি বেগমের পিতা টুকু মিয়া। তার বর্তমান ঠিকানা উপশহর, সিলেট এবং স্থায়ী ঠিকানা মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ উপজেলা, সিলেট জেলা।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরি গ্রহণের পর নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।
যদি কোনো ব্যক্তি নিখোঁজদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা আজাদ মিয়ার সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মো. আজাদ মিয়া
মোবাইল: ০১৩৪৯-৫৯৫০৮১
মানবিক আবেদন, –
নিখোঁজ স্ত্রী, ছেলে ও মেয়েকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। কারও কাছে তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা বাহিনী অথবা উল্লিখিত মোবাইল নম্বরে দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে।