মোঃ শাহজাহান বাশার
মদিনার কাফেলা বাংলাদেশ-এর কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আদিল উদ্দিন ইউসুফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) বাদ আসর বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ শাকিল চৌধুরী এবং দপ্তর সম্পাদক হিসেবে আমিন চৌধুরীসহ মোট ২১ সদস্যকে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল বারেক ভান্ডারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার কাফেলা বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডা. এম এ কাদের খান মাধবপুরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা সৈয়দ শাহাদাত হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ মুজিবুর রহমান, মোঃ ইকবাল হোসেন চৌধুরী, মোঃ নাজির খন্দকার এবং মোঃ জামাল হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামের সুমহান আদর্শ, সুন্নিয়ত ও আধ্যাত্মিক চেতনা সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে মদিনার কাফেলা বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নবগঠিত ইউনিয়ন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাকশিমুল ইউনিয়নের সুন্নি আশেকান, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাউন্সিল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।