• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাভার ডিবির বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান, সাবেক মন্ত্রী এবং পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এর বাবা মরহুম নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ভাণ্ডারিয়া বিএনপি কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম নুরুল ইসলাম মঞ্জুরের কর্মময় জীবন, দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান এবং রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতারা। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা জমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মোনাজাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd