দক্ষিণ সুরমা প্রতিনিধি
আহমেদ আকবর
২১/০৫/২০২৬খ্রি. সকাল আনুমানিক ০৬.৩০ ঘটিকায় হযরত শাহজালাল (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই(নিঃ) মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন হাউজিং এস্টেট রোড হয়ে দর্শন দেউরী রাস্তার উপর (আর্কেডিয়ার বিপরীতে) অভিযান পরিচালনা করে ০১টি টাটা কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-২০-০২৮১ তল্লাশী করে তথায় থাকা ৬০(ষাট) বস্তায় ১৮০০ কেজি ভারতীয় জিরা ও ১৫ বস্তায় ৭৫০ কেজি চা-পাতা যার আনুমানিক মূল্য- ১১,২৫,০০০/-(এগারো লক্ষ পঁচিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক আসামি আঃ শুকুর (৩৫), পিতা-মৃত আইয়ুব আলী, মাতা-খোদেজা বেগম, সাং-উপর সামপুর, পোস্ট হরিপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৮, তারিখ-২১/০৫/২০২৬খ্রি., ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b)/25D রুজু হয়। আসামি‘কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।