• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ

দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা ও শুদ্ধাচার নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
জমির মালিকানা নিশ্চিতকরণে স্বচ্ছতা আনা, জনহয়রানি বন্ধ এবং সরকারি রাজস্ব সঠিকভাবে আদায় নিশ্চিত করার লক্ষ্যে ভোলার দৌলতখানে দলিল লেখকদের নিয়ে একটি বিশেষ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় উপজেলার রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিস কক্ষে অর্ধবেলা ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণের ওপর বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন সাব-রেজিস্ট্রার মোঃ মামুন সিকদার।
​প্রশিক্ষণ কর্মশালায় সনদপ্রাপ্ত দলিল লেখকদের উদ্দেশ্যে সাব-রেজিস্ট্রার মোঃ মামুন সিকদার বলেন:
​মানুষ তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি ক্রয় করেন, যাতে বংশপরম্পরায় তা নির্বিঘ্নে ভোগদখল করতে পারেন। আর এই আইনি প্রক্রিয়ার প্রথম ধাপেই তারা একজন দলিল লেখকের শরণাপন্ন হন। তাই দলিল লেখকদের দায়িত্ব অপরিসীম।

​তিনি আরও যোগ করেন, জমির সমস্ত কাগজপত্র সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নির্ভুল দলিল লিখন এবং সঠিক বাজারমূল্য নির্ধারণ করা দলিল লেখকদের প্রধান কাজ। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফিসহ যাবতীয় সরকারি ফি সঠিকভাবে নির্ধারণ করে তা সোনালী ব্যাংকে জমা দিয়ে পে-অর্ডারের কপি দলিলের সাথে সংযুক্ত করতে হবে। এই পুরো প্রক্রিয়ায় যেন কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় বা সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। আইনি কোনো জটিলতা থাকলে সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
​কর্মশালায় অংশগ্রহণকারী দলিল লেখক মঞ্জুর মোর্শেদ অভিভাবকের মাধ্যমে নাবালকের সম্পত্তি হস্তান্তরের নিয়ম সম্পর্কে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার একটি গুরুত্বপূর্ণ আইনি ব্যাখ‍্যা দেন। তিনি জানান মুসলিম আইন অনুযায়ী নাবালকের (১৮ বছরের নিচে) সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পিতা এবং পিতার অবর্তমানে মাতা বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকই কেবল সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। সন্তানের কল্যাণে স্বাভাবিক অভিভাবকরা জমি বিক্রি করতে পারলেও, অন্যান্য বিশেষ ক্ষেত্রে সম্পত্তি নিবন্ধনের পূর্বে অবশ্যই আদালতের পূর্বানুমতি (Court Permission) গ্রহণ করা বাধ্যতামূলক।
​কর্মশালার শেষ অংশে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দলিল লেখক মোঃ নাজমুল হাসান, মোঃ শাহাবুদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, বেলায়েত হোসেন, মোঃ জাবেদ, মোঃ মোসেদুল ইসলাম এবং মোঃ জামাল উদ্দিন দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও আইনি বিষয়ে প্রশ্ন করেন। সাব-রেজিস্ট্রার অত্যন্ত ধৈর্য সহকারে প্রতিটি প্রশ্নের আইনি সমাধান ও দিকনির্দেশনা প্রদান করেন।
​কর্মশালা শেষে দলিল লেখকরা বর্তমান সাব-রেজিস্ট্রারের কর্মপদ্ধতি ও মানবিক আচরণের প্রশংসা করে বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার অত্যন্ত অভিজ্ঞ এবং জনবান্ধব একজন কর্মকর্তা। সেবাগ্রহীতা ও দলিল লেখকদের সাথে তাঁর বিনয়ী ব্যবহার এবং স্বচ্ছ সেবা প্রদানের কারণে রাধাবল্লভ সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমেছে ও সেবার মান বৃদ্ধি পেয়েছে।
​উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী মোঃ ইকবাল হোসেন এবং বাংলাবাজার দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সফিউল্যাহসহ স্থানীয় দলিল লেখকগণ।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd