আহমেদ আকবর
দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫০০ এমএল-এর ৪০ বোতল কেরু মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার এলাকার বুরজান চা বাগানের ত্রিমুখী রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০০ এমএল-এর ৪০ বোতল কেরু মদ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আকাশ নায়েক (২৪), পিতা: বাদল নায়েক এবং কিষান গোয়ালা (২২), পিতা: মৃত রঞ্জ গোয়ালা। তারা উভয়েই খাদিম চা বাগান এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ২৪(খ) ধারায় মামলা (নং-২৬, তারিখ-২১/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।