• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে ২৩ তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নবীজির মহানুভবতা ও আদর্শ নতুন প্রজন্মের জীবনচর্চার অংশ করতে হবে”—শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল মুখোশের আড়ালে ‘মানবতার ফেরিওয়ালা’: রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে সুদের ভয়ঙ্কর থাবা নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে, সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ

Reporter Name / ২৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

হামিদুর রহমান,তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিনান্দা গ্রামে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে গ্রামের তোফাতের ছেলে সাব্বির প্রকাশ্য দিবালোকে এসব মাদকদ্রব্য বিক্রি করে আসলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন এলাকায় মাদকের বিস্তার বাড়ছে এবং যুব সমাজ ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিনান্দা গ্রামের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে গাঁজা, তাড়ি ও দেশীয় মদ বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সাব্বির নামের ওই যুবক প্রকাশ্যে এসব মাদক সরবরাহ করায় এলাকার কিশোর ও তরুণদের অনেকেই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশ সহজেই মাদক সংগ্রহ করতে পারায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, দিনের বেলাতেই প্রকাশ্যে মাদক বিক্রি হলেও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। কারণ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কথা বললে নানা ধরনের ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হতে হয়। ফলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “আগে আমাদের এলাকায় এমন পরিবেশ ছিল না। এখন সন্ধ্যা হলেই বিভিন্ন বয়সী যুবকদের আড্ডা বসে। সেখানে প্রকাশ্যে গাঁজা সেবন ও মাদক কেনাবেচা হয়। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।”
রিপন বলেন, “মাদকের কারণে এলাকায় চুরি-ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ডও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তানোর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন হাতিনান্দা গ্রামের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd