• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টা’কা ছি-ন-তাই ! স্মার্ট কৃষি জয়ে ঐক্যবদ্ধ ‘বিজনেস পার্টনার মিট ২০২৬’ কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আটক করে টাকা দাবির অভিযোগ জয়পুরহাটের পাঁচবিবিতে পরিস্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন চুরি মামলা তুলে নেয়ায় সাংবাদিক কুপিয়ে জখম আঙুল বিচ্ছিন্ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট তানোরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২ বুড়িচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

বুড়িচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিষ্টাব্দে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সহযোগিতায় কুমিল্লার বুড়িচংয়ে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজী জসীম উদ্দীন জসিম এমপি (সংসদ সদস্য, কুমিল্লা-৫), বিশেষ অতিথি বদরুল হাসান লিটন, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পরিচালক গ্রাহক সেবা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, সাবেক পিপি ও সভাপতি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি এবং চেয়ারম্যান, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোশাররফ হোসেন খান চৌধুরী, অধ্যাপক কামরুল হাসান নাসিম (সেক্রেটারি জেনারেল, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি), আব্দুর রহিম (সভাপতি, বুড়িচং উপজেলা শাখা), মোঃ কামাল হোসেন (সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা শাখা), জনাব মোঃ হালিম খান (যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা শাখা), মোঃ আবুল কাউসার (প্রচার সম্পাদক), মোঃ সানোয়ার জাহান (সাধারণ সম্পাদক, পীরযাত্রাপুর ইউনিয়ন শাখা), অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক খোরশেদ আলম, সহকারী অধ্যাপক সুমন মিত্র, সহকারী অধ্যাপক আফরেজা শাহীন এবং সমাজসেবক এনামুল হক সবুজ প্রমুখ।
চিকিৎসা কার্যক্রমে প্রায় তিন শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও ড্রপসহ চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১১২ জনকে বিভিন্ন পাওয়ারের চশমা দেওয়া হয়। পাশাপাশি ৩৫ জন রোগীকে নিজস্ব পরিবহনে বিশ্বরোড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন করা হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রত্যেক রোগীর চিকিৎসা খরচ, ঔষধ, অপারেশন, চশমা, থাকা-খাওয়া ও পরিবহন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd