• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে এমপি হাফিজ ইব্রাহিম হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস মোবারক ২০২৬ তানোরে রাতের বৃষ্টিতে বিপাকে কৃষক, বিল থেকে মাথায় করে ধান সরাচ্ছেন নিরাপদ স্থানে দৌলতখানে মধ্যরাতে সশস্ত্র তাণ্ডব: চাঁদা না দেওয়ায় বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন ঢাকা আইনজীবী সমিতিতে জোটের জয়, আলোচনায় গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন তানোর সাব-রেজিস্ট্রার অফিসে মতবিনিময় সভা সাভার ডিবির বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কের ট্যাক্সিচালক থেকে শিক্ষা বিপ্লবী—মোশারফ হোসেনের অনন্য পথচলা

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে এমপি হাফিজ ইব্রাহিম

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
​ভোলার দৌলতখানে প্রান্তিক ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
​স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, জনগণের মৌলিক অধিকার বিশেষ করে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে বর্তমান সরকার নিরলস কাজ করছে। তিনি আরও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। নিয়োগপ্রাপ্ত কর্মীরা গ্রাম ও শহরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করবেন। বিশেষ করে নারী স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এই কর্মীবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​ভোলার উপকূলীয় অঞ্চলের মানুষের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নত চিকিৎসা পাওয়া এখন সময়ের দাবি। আমার লক্ষ্য দৌলতখান ও বোরহানউদ্দিনের প্রতিটি মানুষের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া।” এ সময় তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে তাদের এই মানবিক সেবামূলক কাজের জন্য ধন্যবাদ জানান।
​দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কয়েক হাজার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। উপকূলীয় এলাকার বয়োজ্যেষ্ঠ ও নারীদের উপস্থিত ছিল লক্ষণীয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মজিবুর রহমান, হেড অফ সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।আব্দুল মন্নান মিয়া, সভাপতি, দৌলতখান উপজেলা বিএনপি।শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। আবু হেনা রিয়াজ ও জহিরুল ইসলাম জহির, যুবদল নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচিকে দেখছেন স্থানীয় সচেতন মহল। যথাযথ চিকিৎসা সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত কয়েক হাজার সেবাগ্রহীতা।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৭১১৬৫৩১৯২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd