• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস মোবারক ২০২৬ তানোরে রাতের বৃষ্টিতে বিপাকে কৃষক, বিল থেকে মাথায় করে ধান সরাচ্ছেন নিরাপদ স্থানে দৌলতখানে মধ্যরাতে সশস্ত্র তাণ্ডব: চাঁদা না দেওয়ায় বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন ঢাকা আইনজীবী সমিতিতে জোটের জয়, আলোচনায় গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন তানোর সাব-রেজিস্ট্রার অফিসে মতবিনিময় সভা সাভার ডিবির বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কের ট্যাক্সিচালক থেকে শিক্ষা বিপ্লবী—মোশারফ হোসেনের অনন্য পথচলা বুড়িচংয়ে শ্রমিকের মৃত্যু টাকার বিনিময়ে আপস মীমাংসা

সাভার ডিবির বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৫১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫ (পয়ষট্টি) লিটার দেশীয় মদসহ মোট ০৭ (সাত) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৫/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। মোঃ কোরান আলী (৪৫), পিতা-মৃত দরবেশ আলী, মাতা-রজিনা খাতুন, সাং-যাদুরচর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ সজিব (২৩), পিতা-মোঃ আরাফাত আলী, মাতা-শাহনাজ বেগম, সাং-যাদুরচর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ ইমান আলী, পিতা-মৃত চান মিয়া, সাং-যাদুরচর, থানা-সাভার১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০ গ্রাম, মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/০৫/২০২৬ খ্রি. তারিখ ০২:৩০ ঘটিকায় সাভার থানাধীন সামাইর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। ইউনুস (৩৫), পিতা-মৃত সৈয়দ আলী, মাতা-আছিয়া, সাং-আজোয়াটালী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, এ/পি সাং-বুড়ির বাজার (হালিমের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা; আসামী ২। মাইদুল (৩২), পিতা-আলম হোসেন, মাতা-মাসুমা খাতুন, সাং-পূর্ব চানঘাট, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, এ/পি সাং-বুড়ির বাজার (কাসেম হাজীর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১১গ্রাম, মূল্য অনুমান ৩৩,০০০/-(তেত্রিশ হাজার ) টাকাসহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৫/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় সাভার থানাধীন কমলাপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। চঞ্চল লুইচ রোজারিয়া (৫০), পিতা-সন্তোস রোজারিয়া, ২। মোঃ শান্ত ইসলাম (৩৪), পিতা-আলমগীর হোসেন, উভয় সাং-কমলাপুর, থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে ৬৫ (পয়ষট্টি) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যাহার মূল্য অনুমান ৬৫,০০০/-(পয়শট্টি হাজার ) টাকাসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, আসামী কোরান আলীর বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং আসামী লুইচ রোজারিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd