• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

ঢাকা আইনজীবী সমিতিতে জোটের জয়, আলোচনায় গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন

Reporter Name / ৪৩১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬


শাহপরান

ক্রাইম রিপোর্টার

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে বিএনপি–জিওপি (গণ অধিকার পরিষদ) সমর্থিত জোটের ভূমিধস বিজয় অর্জিত হয়েছে। এবারের এই নির্বাচনে জোটের নিরঙ্কুশ সাফল্যের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গণ অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত প্রার্থীরা সর্বাধিক ২২টি পদে জয়লাভ করেছে। একই জোটের শরিক গণ অধিকার পরিষদ থেকে একমাত্র জয়ী প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পদেই জয়লাভ করতে পারেনি।
নির্বাচনটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কয়েকদিনব্যাপী প্রচারণা, প্রার্থীদের মতবিনিময় এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অ্যাডভোকেট শেখ শওকত হোসেন দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। সাধারণ আইনজীবীদের অধিকার রক্ষা, তরুণ আইনজীবীদের পাশে দাঁড়ানো এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে সহকর্মীদের কাছে একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আইনজীবী মহলের মতে, তাঁর এই বিজয় কেবল একটি নির্বাচনী ফল নয়; বরং এটি পেশাগত সততা ও ন্যায়বোধের প্রতি আইনজীবীদের সমর্থনের প্রতিফলন। অনেকেই মনে করছেন, তাঁর মতো একজন কর্মঠ ও প্রতিশ্রুতিশীল আইনজীবীর অন্তর্ভুক্তি সমিতির কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শেখ শওকত হোসেন সকল ভোটার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিজয় সকলের। আমি আইনজীবীদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং বিচারব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd