• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মধ্যনগরে ১৪ পিস ইয়াবাসহ আটক ২ বংশীকুন্ডায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোর বিলকুমারী বিলে পাকা ধানের সমারোহ, কিন্তু শ্রমিক ও জ্বালানি সংকটে দিশেহারা কৃষক—লোকসানের আশঙ্কা বাড়ছে ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর, সম্পাদক আলী আজগর ইমন কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় কিশোর নি/হ/ত সাভার-আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: ৮০০ পুড়িয়া হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ জন গ্রেফতার কুমিল্লার সাহেবাবাদ সমাজসেবক হাসান হুজুরকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ভোররাতে পরিচালিত এ অভিযানে ৬০ কেজি অবৈধ গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ গাড়ি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (২৫ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানা-এর অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ একদল পুলিশ সদস্য।

অভিযান চলাকালে থানা এলাকার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে মাঈন উদ্দিন সরকার বাড়ির পাশে ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তায় সন্দেহজনক একটি সাদা পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে সিট ও কার্গো অংশে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক পরিবহনে জড়িত চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে প্রাথমিকভাবে চক্রটির সদস্যদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা-এ মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-২১(০৪)২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী ও যোগাযোগ সুবিধাজনক হওয়ায় এ এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক চক্র সক্রিয় রয়েছে। পুলিশের এ অভিযানকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস, গন্তব্য ও চক্রের মূল হোতাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd