• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই অনলাইন গণমাধ্যমের ভূমিকা: সম্ভাবনা, সংকট ও দায়বদ্ধতার নতুন দিগন্ত

আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হতে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর (২৬)’কে গ্রেফতার করেন মোঃ হিমেল মীর (২৬), পিতা-মোঃ জামান মীর, সাং-জামগড়া (মীর বাড়ী),থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।

র‍্যাব-৪ সিপিসি-২ এর গোয়েন্দা দল গোপন সূত্রের মাধ্যমে জানা য়ায় যে, ঢাকা জেলার আশুলিয়া এলাকায় দীর্ঘ দিন যাবৎ আসামী হিমেল মীর ও তার ক্যাডার বাহিনীর সহযোগীতায় আশুলিয়ার বিভিন্ন এলাকাতে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে আসছে। তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি করে এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন করে এবং প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে । তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা য়ায়।

শাহীনুর কবির বলেন উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd