• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই অনলাইন গণমাধ্যমের ভূমিকা: সম্ভাবনা, সংকট ও দায়বদ্ধতার নতুন দিগন্ত

ধর্মপাশায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজার এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পরিচালিত এ অভিযানে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি জালসমূহ তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জানা যায়, অবৈধ এসব জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক জলজ সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মধ্যনগর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd