• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

রমজানের বরকতময় সন্ধ্যায় ঘিলাতলা দরবার শরীফে প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা দরবার শরীফে পবিত্র মাহে রমজানের এক বরকতময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে দারুল কোরআন ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে আলেম-ওলামা, দরবারের ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন পীরে ত্বরীকত আলহাজ্ব পীরজাদা মুফতি খাজা বাকি বিল্লাহ আল আজহারী আল মাইজভান্ডারী (মাঃ)। তাঁর দিকনির্দেশনায় পরিচালিত এই মাদ্রাসা ও এতিমখানা দীর্ঘদিন ধরে কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের শিক্ষা-দীক্ষা ও লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার মাস। এই মাসে এতিম ও হাফেজদের খেদমতে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতারের আগে এতিম ও শিক্ষার্থীদের মাঝে দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

আয়োজকরা মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন—তিনি যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এতিম ও হাফেজদের খেদমত কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd