• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই

কলমাকান্দায় ডিবির বিশেষ অভিযানে ১৫ জন আটক, ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা জব্দ

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুই দফায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে নগদ ৪৬,৫৫,৫০০ টাকা, মাদকদ্রব্য এবং চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদেরও মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি একটি দল উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে মোঃ সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাই পথে ভারতীয় গরু, মাদক এবং বিভিন্ন ভারতীয় পণ্য পাচার এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রস্তুতি চলছিল। এই অভিযানে চারজনকে আটক করা হয়।

পরদিন ভোর রাতে (২৫ ফেব্রুয়ারি) একই এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করে আরও ১১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। দুই দফায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে কলমাকান্দা ও দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ডিবির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কলমাকান্দা থানার ওসি (তদন্ত), বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য এবং নেত্রকোণা পুলিশ লাইন থেকে আগত বিশেষ ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫ বোতল মদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি ভারতীয় গরু, একটি মোটরসাইকেল এবং নগদ ৪৬,৫৫,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কয়েকজন অভিযুক্ত আরও কিছু নিষিদ্ধ মাদক, কসমেটিক পণ্য, ভারতীয় গরু এবং টাকা গণনার মেশিন নিয়ে পালিয়ে যায়। তারা পুলিশের সঙ্গে উপস্থিত সাংবাদিকদের ওপরও হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে তিনজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে ভিডিও ধারণের সময় হামলার শিকার হন। এতে শ্যামল সরকার নামে এক সাংবাদিক গুরুতর আহত হন। তাকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা সদর হাসপাতলে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd