• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে আটক

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগের দিন কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ দুই লাখ টাকা উদ্ধারসহ জামায়াতে ইসলামী নেতা মাওলানা হাবীবুর রহমান হেলালীকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তাকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের পক্ষে ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ধামগড় এলাকা থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে ছালিয়াকান্দিতে প্রবেশ করেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এ সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির পেছনের অংশে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ দুই লাখ টাকা।

ঘটনার খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং হেলালীকে হেফাজতে নেন।

এ বিষয়ে ইউএনও আব্দুর রহমান জানান, অর্থ বিতরণের সময় সরাসরি হাতেনাতে ধরা না পড়ায় প্রচলিত আইন অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আপাতত তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এদিকে ঘটনাটি সম্পর্কে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, বিষয়টি তিনি সদ্য অবগত হয়েছেন। বিস্তারিত জানার পর দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের একদিন আগে বিপুল পরিমাণ নগদ অর্থসহ একজন দলীয় নেতাকে আটকের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd