• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৫ ‎স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল তানোরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী  ঈদের শুভেচ্ছা বার্তা বুড়িচংয়ে শিক্ষকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিসিএস ক্যাডার থেকে জাতীয় নেতা: রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ধর্মপাশায় একজনের ১ লাখ টাকা জরিমানা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধর্মপাশায় মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলার একটি স্থানীয় মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সুনামগঞ্জ-০১ আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী আনিসুল হক।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ধর্মপাশা উপজেলা শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd