• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই অনলাইন গণমাধ্যমের ভূমিকা: সম্ভাবনা, সংকট ও দায়বদ্ধতার নতুন দিগন্ত

নলছিটি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৩০৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

১৪ জানুয়ারী ২৬, বুধবারঃ চলমান শৈত্যপ্রবাহের মধ্যে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নলছিটি উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে আজ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের সদস্যরা শীতবস্ত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এইচএম সিজার, বঙ্গবিডি নিউজ-এর বার্তা সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম, বঙ্গবিডি নিউজের ষ্টাফ রিপোর্টার মোঃ আমিন হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মল্লিকসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতকালে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সাংবাদিক সমাজেরও দায়বদ্ধতা রয়েছে। উপজেলা প্রেসক্লাব সবসময় সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট। এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রাপ্ত শীতবস্ত্রগুলো অত্যন্ত দ্রুততার সাথে সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। উপস্থিত সকলে এ উদ্যোগের প্রশংসা করেন এবং উপজেলা প্রেসক্লাবের এমন মানবিক কাজকে স্বাগত জানান।
উপজেলা প্রেসক্লাবের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd