• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

কুমিল্লার বুড়িচংয়ে নেশার টাকা না দেওয়ায় স্ত্রী নৃশংস হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ২৪৭ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লাং, ১৪ জানুয়ারি: কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পাওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় র‌্যাব প্রধান আসামিকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এবং র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও-এর যৌথ অভিযানে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে প্রধান আসামি মো. দুলাল (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের আবদুল বারেকের পুত্র।

র‌্যাবের সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি সকাল প্রায় ১১টার দিকে দুলাল নেশার টাকা না পাওয়ায় স্ত্রী লিজা আক্তার (২৮) কে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। পেশায় রাজমিস্ত্রি দুলাল দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করত। তিনি প্রায়ই স্ত্রী ও শ্বশুরবাড়ি থেকে জোরপূর্বক নেশার টাকা আদায় করত এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।

ঘটনার দিন দুলাল তার সন্তানদের সামনে লিজা আক্তারের ঘাড়, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। নির্যাতনের এক পর্যায়ে তিনি ভিকটিমের গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভিকটিমের স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিজা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেফতারকৃত দুলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানানো হয়েছে, এ ধরনের নৃশংস ঘটনা মাদকাসক্তির ভয়াবহ প্রভাব এবং পারিবারিক সহিংসতার মাত্রা বৃদ্ধি করছে। তারা সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য বার্তা দিয়েছে এবং অভিযোগ থাকলে দ্রুত র‌্যাবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd