• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা

সিলেটে ব্রীজের নিচে মিললো রিভলবার, বিস্ফোরক

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান

মোঃ আব্দুল মোতালিব খান।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ব্রীজের নিচ থেকে একটি বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানে কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার বুড়িডহর এলাকার পিয়াইন ব্রীজের নিচে রিভলবার ও বিস্ফোরক দ্রব্য পরিত্যক্ত অবস্থায় থাকতে পারে।

সংবাদ পেয়ে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে র‌্যাবের দলটি পিয়াইন ব্রীজের নিচে তল্লাশি চালায়।

এ সময় একটি আকাশি রঙের ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি রিভলবার, একটি ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ এবং একটি নিওজেল ইমালশন বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৯।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd