• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

আনোয়ারায় পূর্ব ঝিওরী এফ সি একাডেমির রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট’র উদ্ভোধন

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

  • মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম 

আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরহুম নূরুল ইসলাম মাষ্টারের মিল ঘর মাঠে পূর্ব ঝিওরী এফ সি একাডেমির উদ্যোগে রাত্রিকালিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (৫ডিসেম্বর) রাত ৯ টার সময় নিজ গ্রামের মরহুম নূরুল ইসলাম মাষ্টারের মিল ঘর মাঠে বেলুন উড়িয়ে, ফিতা কেটে বল ছুড়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারখাইন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার আনোয়ারা প্রতিনিধি এবং আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক (সাংবাদিক) এম.ইমরান বিন ইসলাম।

এ সময় অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, power in sports is the power of sports “ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল ” মানবিক সুস্থ সমাজ গড়তে ক্রীড়া ও সাংস্কৃতিক ”র্চ্চার গুরুত্ব অপরিসীম। ছেলে-মেয়েদের শারীরিক গঠন সুন্দর এবং মানুষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সুন্দর সমাজ ও উন্নত দেশ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিহার্য।’

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক,   আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.ইমরান বিন ইসলাম (সাংবাদিক), রিমন, জাবেদ, মোজাম্মেল, জমির,মাসুদ,রাসেল,আজিম,আবিদ,খালেদ,শিহাব, এমরান,নিশাত,হৃদয়,রিফাত,নোমান,নাঈম, মোশারফ, খোকন, শাকিল,ইকবাল,শাহাদাত,বেলাল,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ফুটবল টুর্ণামেন্টে ফাইটারস ক্লাব ৩-০ গোলের ব্যবধানে স্ট্রাইকার্স বাংলা ক্লাবকে হারায়। খেলোয়ারদের খেলা দেখে দর্শকরা মুগ্ধ হন। খেলায় আশপাশের এলাকা থেকে শত শত দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd