• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা লাটুয়ার বাজারে ‘খাজনা সিন্ডিকেট’: প্রশাসনের চোখের সামনে চলছে অবৈধ বাণিজ্য জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকার অবৈধ ভারতীয় চকলেটসহ ০৩ (তিন) জন গ্রেফতারঃ ফকির বাজার স্কুল এন্ড কলেজের নতুন সভাপতির সাধারন সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান মধ্যনগরে বোরো ধান ঘরে তুলতে মাঠে প্রশাসন, দ্রুত কাটার আহ্বান

ফরিদপুর মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ/

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে সালথায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওই মাছ ব্যবসায়ীর সাথে থাকা ভ্যানচালক কে চোখ বেঁধে ফেলে রেখে যায়। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই মাছ ব্যবসায়ীর নাম উৎপল সরকার (২৬), ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের পুত্র।

স্থানীয় ও পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলা আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালিতলা ব্রীজ সংলগ্ন এলাকায় আজ ভোর রাতের দিকে মাছ কিনতে যাওয়ার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নিহত উৎপল সরকার ব্যাটারি চালিত অটো ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রাখে। নিহতত্ত্ব সরকারের সাথে থাকা টাকা পয়সা নিয়ে নিয়ে যায় তারা। এদিকে সংবাদ পেয়ে ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত )মারুফ হাসান রাসেল জানান। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো পরিবারের তরফ থেকে কোন অভিযোগ পাইনি। এ বিষয়ে পরবর্তী আইনানগর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd