• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

বান্দরবানের ইট ভাটার শ্রমিকরা কাপনের কাফর পারে রাস্তা অবরোধ

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ক্রাইম রিপোর্টার

মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নের শ্রমিকরা কর্মসংস্থান ধ্বংস না করার দাবিতে কাফনের কাপড় পড়ে আন্দোলন করছেন। রোববার ১৬ নভেম্বর ১০টা উপজেলার লামা- ফাইতং সড়কে শত শত শ্রমিক অবস্থান নেন। অভিযানের উদ্দেশ্য আসা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় পড়ে সড়কে শুইয়ে প্রতিবাদ করছেন ব্রিক ফিল্ড শ্রমিকরা।

বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কর্তৃক ইটভাটা বন্ধে অভিযানের বিরোধীতা করে শ্রমিকরা এই আন্দোলনের ডাক দিয়েছেন। স্থানীয় সুত্রে প্রকাশ, ফাইতং ইউনিয়নে প্রায় ২৫টিরও বেশি ইটভাটায় ১৫ হাজারের অধিক শ্রমিক কাজ করেন। তাদের জন্য ইটভাটাসমুহ বড় একটি কর্মসংস্থান। এই কর্ম উৎস বন্ধ করা হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে অর্থ সংকটে পড়বেন বলে শত শত শ্রমিক দাবি করেন।অপরদিকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশের প্রেক্ষিতে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযানের উদ্দ্যােগ নেন। বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন পরিবেশ রক্ষায় তাদের অভিযান চালিয়ে যেতে বদ্ধপরিকর, কিন্তু তীব্র আন্দোলনের মুখে পড়েন অভিযান দল।নাম প্রকাশ না করার সত্ত্বে কয়েকজন ঠিকাদার মন্তব্য করেন, ‘পার্বত্য এলাকার কাছাকাছি কয়েক মিটারের মধ্যে ইটভাটা চালু থাকে। পার্বত্য অংশে তা করতে দিচ্ছেনা না পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন; প্রমাসনের এই দ্বিচারিতা শ্রমিকরা আমরা বিস্মিত।’অপরদিকে জীবন দিয়ে হলেও হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ধ্বংস করতে না দেয়া ঘোষণা দেন আন্দোলনকারী শ্রমিকরা। এ বিষয়ে জানতে বান্দরবান পরিবেশ অধিদপ্তর এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার কল করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd