• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দেশে বিক্রি হওয়া ৩৪ টুথপেষ্ট এর ২৬ টিতেই মাইক্রোপ্লাস্টিক, নিরাপদ মাত্র ৮ টি সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের কান না দেওয়ার আহ্বান জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসানের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আশুলিয়ায় থানা আহ্বায়ক কমিটি অনুমোদন ​বিষধর সাপের কামড়ে নিভল অসহায় জেলে বাবলুর জীবনপ্রদীপ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ মাসাসের পক্ষ থেকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা ‎ ​দৌলতখানে এমপি’র ঐচ্ছিক তহবিলের অনুদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের কান না দেওয়ার আহ্বান জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসানের

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন সভাপতি ডিএমপি বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান জুয়েল একজন জাতীয়তাবাদী পরিবারের সদস্য। তার বাবা ১৯৮৬ সালে নেত্রকোনা জেলার মদন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।তিনি নেত্রকোনা জেলার জাগো দলের মেম্বার ছিলেন ও
জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।জন্মসূত্রেই তিনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে স্বৈরাচারী শাসন আমলের নির্যাতিত নিপীড়িত ও পদবঞ্চিত পুলিশ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার (জুয়েল)এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভূঁইফোড় অনলাইন পোর্টালে মিথ‍্যা তথ‍্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়,রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং বিগত সরকারের আমলে তার ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা যায় ওসি কামরুল কামরুল হাসান তালুকদার স্বৈরাচারী আওয়ামীগ ক্ষমতা থাকাকালীন সময়ে বিএনপির ট‍্যাগ লাগিয়ে তাকে দীর্ঘ ১৭ বছর যাবত পদবঞ্চিত করে রেখে ছিলেন তৎকালীন আওয়ামীপন্থী উচ্চপদস্থ কর্মকর্তারা। অথচ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারে আমলে সেই কু-চক্রী মহলে আবার ওসি কামরুল হাসান তালুকদার’কে আওয়ামী স্বৈরাচারের দোসর’ হিসেবে আখ্যায়িত করার একটি মিথ‍্যা চেষ্টার চালিয়ে যাচ্ছেন যাহা কোনো ভাবে কাম্য নয় বলে দাবী বিএনপিপন্থী পুলিশ কর্মকর্তাদের।

তার এমন মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত খবর পেয়ে পুলে পেঁপে উঠেছেন তার নিজ এলাকা নেত্রকোনার স্থানীয় নেতাকর্মী ও ভুক্তভোগী জাতীয়তাবাদী আদর্শের একটি বড় অংশ।

অনুসন্ধানে আরো জানা যায় একটি কুচক্রী মহল মূলত পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এবং সৎ ও পেশাদার কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিষ্ক্রিয় করে রাখার উদ্দেশ্যেই এমন পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে যা মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত।

ওসি কামরুল হাসান তালুকদার সম্পর্কে নেত্রকোণা-৪ আসনে এমপি বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা বাংলাদেশের সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর বলেন,কামরুল হাসান তালুকদার আমার সন্তানের মতো সে বিএনপি কর্মী বান্ধব একজন নিবেদিত নেতা পুলিশে বাহিরে তার বড় পরিচয় সে শহীদ জিয়ার আদর্শের সৈনিক।আমার নির্বাচনী এলাকায় তার নিজ উদ্যোগে অফিস থেকে ছুটি নিয়ে এসে আমার প্রচার প্রচারণা করেছেন আমার জন্য ধানের শীষে ভোট চেয়েছেন।

তিনি আরো বলেন,আমি দীর্ঘ ১৭ বছর কারাগারে থেকেছি ঠিক সেই সময়ে ও আমি জুয়েল’কে দিয়ে আমার এলাকার বিএনপি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছি।আমার অবর্তমানে জুয়েল আমার রাজনৈতিক সহযোগী ছিলো।তার বিরুদ্ধে কোনো রকম মিথ‍্যা অপপ্রচার কাম‍্য সহ্য করা যাবে না।

এছাড়াও ওসি কামরুল হাসান তালুকদারের বিষয়ে
খুলনা-৩ আসনের এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল কাছে জানতে চাইলে তিনি বলেন,কামরুল হাসান তালুকদার সুধু বিএনপির একজন কর্মী নয় সে বিএনপির নিবেদিত প্রাণ।পুলিশের ভিতরে কামরুল হাসান তালুকদার জুয়েলের কোনো বিকল্প নেই একটা জুয়েল তৈরি করা এতো সহজ নয়।জুয়েলের বিকল্প জুয়েল নিজেই।

তিনি আরো বলেন,দলের দুঃসময়ের যখন কেউ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলোনা ঠিক সেইসময়ে চাকুরীর ঝুঁকি নিয়ে বিএনপির ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন।নিজের পকেট থেকে আর্থিক সহযোগিতা করেছেন অনেক নিরীহ ছাত্রদল নেতাকে যার ঝলন্ত উদাহরণ আমি নিজেই। আমাদের দুঃসময়ের যখন কারো কোনো তথ‍্য খোঁজ-খবরের প্রয়োজন হতো আমি তার কাছ থেকে সকল তথ‍্য নিতাম।বিএনপির জন‍্য তার অনেক অবদান আছে যা কখনও ভুলার মতো নয়।তার বিরুদ্ধে কোনো রকম অপপ্রচার তা কোনো ভাবে গ্রহন যোগ‍্য হবেনা।

খবর নিয়ে জানান যায় ওসি কামরুল হাসান তালুকদার যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতার করেছেন।দায়িত্বপালন কালে যখন যেখানে ছিলেন তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।সেই সুবাদে এখনও বিএনপি নেতা-কর্মীরা এখন থানায় এসে খোঁজ-খবর নিয়ে যান।

তার নিজ এলাকা নেত্রকোনা স্থানীয় জেলা বিএনপির ছাত্রদল যুবদলের নেতা কর্মীদের কাছে জানতে চাইলে তিনি তারা বলেন, কামরুল হাসান তালুকদার বিএনপির নিবেদিত প্রাণ,আওয়ামীলীগের আমলে অনেক নির্যাতন নিপীড়ন সহ‍্য করতে হয়েছে।শুধু বিএনপি পরিবারে বেড়ে উঠার কারনে তাকে পুলিশ বাহিনীতে দীর্ঘদিন পদবঞ্চিত করে রাখা হয়েছে। বর্তমান যারা এই অভিযোগটি করেছেন সেই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু তাই নয় জানিয়েছেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা এমন অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডি জেড এম হাসান বিন শফিক (সোহাগ) ওসি কামরুল হাসান জুয়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। রাজনৈতিক ও পারিবারিক সূত্রে তার এই জাতীয়তাবাদী পরিচয় সুপ্রতিষ্ঠিত উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, ওসি জুয়েল জন্মসূত্রে একটি কট্টর জাতীয়তাবাদী পরিবারের সন্তান।

তার বাবা নেত্রকোনা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি দলীয় চেয়ারম্যান ছিলেন।শুধু পারিবারিক ঐতিহ্যই নয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী তীব্র আন্দোলনে তিনি সামনের সারির ছাত্রনেতা ছিলেন এবং তৎকালীন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ সালে বিএনপি সরকারের আমলেই তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন।

ঝুঁকি নিয়ে নেতাকর্মীদের পাশে থাকার সাক্ষী
বিগত স্বৈরাচারী সরকারের আমলে কারাবন্দি ও গুমের শিকার হওয়া ‘বিএনপি ভিকটিম ফ্যামিলি’র সদস্য এবং মাঠপর্যায়ের কর্মী মাহাবুবুর রহমান এ বিষয়ে একটি চাঞ্চল্যকর সাক্ষ্য দিয়েছেন।

তিনি জানান ২০১৪-২০১৫ সালের আন্দোলনের সময় আমি সাড়ে চার মাস কারাবন্দি ছিলাম এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও অমানুষিক নির্যাতনের শিকার হই। সেই কঠিন সময়ে আমার বন্ধু ওসি কামরুল হাসান জুয়েল নিজের চাকরির চরম ঝুঁকি নিয়ে আমাকে এবং আমার কর্মীদের কারাগারে ও আইনি প্রক্রিয়ায় নানাভাবে গোপনে সহযোগিতা করেছিলেন। একজন চাকরিরত কর্মকর্তার পক্ষে তখনকার সময়ে এমন ঝুঁকি নেওয়া কল্পনার বাইরে ছিল।

সৎ কর্মকর্তাদের নিষ্ক্রিয় করার অপচেষ্টা
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সহকর্মীদের একাংশের মতে, বিগত ১৫ বছরে পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড এমন ছিল যে, ভিন্ন মতাদর্শের কর্মকর্তাদেরও টিকে থাকার জন্য তৎকালীন উর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক এজেন্ডা বা মামলা-চার্জশিটের নথিতে অনিচ্ছা সত্ত্বেও স্বাক্ষর করতে হতো।

ওসি জুয়েলও সেই প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতারই শিকার ছিলেন।সংশ্লিষ্টদের অভিযোগ, এখন যারা সংস্কারের যুগেও ঢালাওভাবে সৎ কর্মকর্তাদের ‘ট্যাগ’ লাগাতে উঠেপড়ে লেগেছে, তারা আসলে বাহিনীর মনোবল ভেঙে দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চায়। সৎ পুলিশ কর্মকর্তাদের ভয় পাইয়ে নিষ্ক্রিয় করে দেওয়াই এই কুচক্রী মহলের মূল উদ্দেশ্য।

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ডিএমপি সদরদপ্তরের এক বিশেষ অফিস আদেশে কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃত্বে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত ডিএমপি সদরদপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো পেশাগত অসদাচরণ বা অনৈতিক সুবিধা নেওয়ার আনুষ্ঠানিক তদন্ত কমিটি বা অভিযোগের সত্যতা মেলেনি।

পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করার যে দাবি বর্তমানে উঠেছে,সেখানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অতীত পারিবারিক পরিচিতি এবং চাকরির ভেতরের বাধ্যবাধকতাকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা হাসান বিন শফিক সোহাগ এবং স্থানীয় ভুক্তভোগীদের মতো অনেকেই মনে করেন, যাচাই না করে ঢালাওভাবে অপপ্রচার চালানো প্রকৃত পেশাদার ও দলের জন্য গোপনে ত্যাগ স্বীকার করা কর্মকর্তাদের অন্যায়ভাবে কোণঠাসা করে ফেলবে।

অপপ্রচারের বিষয়ে ওসি কামরুল হাসান তালুকদার বলেন,একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল না জেনে না বুজে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে ভূঁইফোড় অনলাইনে মিথ‍্যা তথ‍্যের ভিত্তিতে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যা মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট ।আমার এলাকায় খোঁজ নিয়ে দেখেন আমার পুরো পরিবার জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ।জাতীয়তাবাদী দলের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কারনে আমি চাকুরি জীবনে দীর্ঘসময় পদবঞ্চিত ছিলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার করে কোনো লাভ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd