• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

Reporter Name / ২৮৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

দক্ষিণ সুরমা প্রতিনিধি

আহমেদ আকবর

সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন কীনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব-৯-এর এক সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তবে ঘটনার পরপরই পুলিশের তৎপরতায় ছুরি সহ ঘাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।নিহত র‍্যাব সদস্যের নাম ইমন আচার্য্য (বিপি- ৯৮১৮২۱۹২০৫)। তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯-এ কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কীনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করে। ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে সেখানে উপস্থিত র‍্যাব সদস্য ইমন আচার্য্যও তাকে ধরার জন্য পিছু নেন।

তিনি ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলার সাথে সাথেই অপরাধী তার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ‘আইসিসিইউ-২’ (ICCU-2) তে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে শহিদ ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরেই সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলের অনতিদূরে হামলাকারী ছিনতাইকারীকে রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd