• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
৭৪ শিশুর মা বিলকিছ বানু: এতিমদের জন্য গড়েছেন আশ্রয় ও শিক্ষার ঠিকানা গুলিস্তানে ছিনতাইকারীদের কবল থেকে শিশুকে উদ্ধার, আটক ১ দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল সাংবাদিক লুৎফর রহমান রাজিবের শুভ জন্মদিন ৬৪ জেলা ঘোরার হিসাব মিলবে এক ক্লিকেই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী  ইসরাফিল এর আলোচনা ও মতবিনিময় সভা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপন দৈনিক গণবার্তার নাগেশ্বরী প্রতিনিধি হলেন মিরাজুল ইসলাম নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিত মিথ্যা অপপ্রচার শিকারে পরিনত হয়েছেন নারায়নগন্জ ফতুল্লা থানার ওসি মাহবুব আলম

গুলিস্তানে ছিনতাইকারীদের কবল থেকে শিশুকে উদ্ধার, আটক ১

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

মারুফ হাসান
ফটো প্রতিনিধি

রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীদের কবল থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

জানা গেছে, গুলিস্তান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় ডিউটিরত অবস্থায় এক ব্যক্তি শারীরিকভাবে আহত হয়ে সার্জেন্ট সাইফুলের কাছে আসেন। তিনি জানান, নিজ এলাকার পরিচিত এক ছোট ভাইকে সঙ্গে নিয়ে গুলিস্তান স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন হকার মার্কেট থেকে পাঞ্জাবি কিনতে এসেছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাদের আটক করে মারধর করে এবং সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে মারধর করে তার সঙ্গে থাকা শিশুটিকে আটকে রাখে। শিশুটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা ২০ হাজার টাকা দাবি করে এবং ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।

ঘটনার কথা জানতে পেরে সার্জেন্ট সাইফুল ও সার্জেন্ট নাহিয়ান ফেরদৌস দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এ সময় একজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হন তারা এবং ছিনতাইকারীদের কাছ থেকে আটক থাকা শিশুটিকেও উদ্ধার করা হয়।

দ্রুত পদক্ষেপ নিয়ে ভুক্তভোগী ও শিশুটিকে উদ্ধার এবং একজন অভিযুক্তকে আটক করায় সার্জেন্ট সাইফুল ও সার্জেন্ট নাহিয়ান ফেরদৌসকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd