• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য বৃদ্ধি এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের উপায় নির্ধারণের লক্ষ্যে ‘An Analysis of Academic Performance of Burichang Upazilla: Way-out for Future Excellence’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন, বুড়িচং এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বুড়িচং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি  কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, ডেসকো পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সানোয়ার জাহান ভূঁইয়া।
স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের মহাসচিব কামরুল হাসান নাসিম। এ ছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. নাজমুল হাসান শাহীনের ভিডিও বার্তা প্রচার করা হয়।শিক্ষক সুধীজনের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করবেন মোঃ কামাল হোসেন ও মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপসচিব (একাডেমিক) মুহাঃ আবদুল কাদির, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আ.হ.ম. তাইফুর আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (যুগ্মসচিব) বদরুল হাসান লিটন ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান ।
মুখ্য আলোচক ড. সানোয়ার জাহান ভূঁইয়ার বক্তব্য প্রদানের পর শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রমে সাফল্য ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহ জোগাতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোঃ বশীর আল হেলাল।
আয়োজকেরা জানান, বুড়িচং উপজেলার শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, একাডেমিক ফলাফলের উন্নয়নের ক্ষেত্র চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে শিক্ষার উৎকর্ষ অর্জনে করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কার্যকর আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের মহাসচিব কামরুল হাসান নাসিম এবং বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের পক্ষ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd