• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

সালথায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নি-হ-ত

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিয়ত হয়েছে। এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ চারজন গুরুতর আহত। আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় সালথা-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের কেরা ক্রীড়া শিক্ষক ও মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদী গ্রামের মৃত আঃ রব শেখার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে শিক্ষক ইব্রাহিম হোসেন দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিলেন।

পথে ফুকরা গ্রামের মুনছুর কাঁচা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে শিক্ষকসহ পাঁচজন আহত হন। সালথা ফায়ার সার্ভিস এর সদস্যরা আহতদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত্যু বলে ঘোষণা করেন। গুরুত্ব আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষক মারা যান।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে নিহতের মরা দেহ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd