• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরা সাতানী-বাঁশদহা বাজারের দুই দোকানে ২৭০০০ টাকা জরিমানা

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মোঃ আজগার আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

শনিবার (২৬ এপ্রিল) সাতক্ষীরা সদরের সাতানী-বাংশদহা এলাকায় বানিজ্যিক প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম তদারকি ও জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সহযোগিতা করে জেলা পুলিশের ফোর্সের একটি টিম।

তদারকিকালে সাতানী এলাকায় ফারুক শপিং সেন্টারের কসমেটিক্স পণ্যের আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারা ২০ হাজার ও বাঁশদহা বাজারে হোসেন ট্রেডার্সে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫১ ধারা ৭ হাজার টাকা মিলে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।

জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd