• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর গত ২১ এপ্রিল বুচিংয়ের ময়নামতিতে সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে আজ ২৮ এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক,
এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান, হামলার ঘটনা বর্ণনা করে বক্তব্য রাখেন হামলার শিকার সাংবাদিক সাখাওয়াত হাফিজ। মানববন্ধনে প্রতিবাদ সভা পরিচালনা করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা সভাপতি ওমর ফারুকী তাপস। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অবিলম্বে সন্ত্রাসী হামলাকারী সালাউদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। সাংবাদিক সত্যের পক্ষে সাংবাদিক ন্যায়ের পক্ষে। মানব বন্ধনে বক্তরা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd