• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

শিব নদীর তীরে হাসের খামার: অল্প খরচে লাভের স্বপ্নে বদলে যাচ্ছে তানোরের অর্থনীতি

Reporter Name / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার শিব নদীর দুই তীরজুড়ে গড়ে উঠেছে অসংখ্য হাসের খামার। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খামারগুলোতে চলছে কর্মচাঞ্চল্য। নদীর শান্ত জলধারা, আশপাশের সবুজ প্রকৃতি ও প্রাকৃতিক খাদ্যের সহজলভ্যতা মিলিয়ে এই অঞ্চলটি এখন হাস পালনের জন্য এক আদর্শ জনপদে পরিণত হয়েছে। অল্প খরচে অধিক লাভের সম্ভাবনায় এই উদ্যোগ তানোর উপজেলার বহু মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন হয়ে উঠেছে। প্রাকৃতিক পরিবেশই মূল শক্তি শিব নদীর পানি ও নদীতীরবর্তী বিস্তীর্ণ খোলা জায়গা হাস পালনের জন্য অত্যন্ত উপযোগী। খামারিরা জানান, নদীতে অবাধ বিচরণ ও প্রাকৃতিক খাদ্য গ্রহণের সুযোগ থাকায় হাস দ্রুত বড় হয় এবং রোগবালাইও তুলনামূলক কম হয়। ফলে আলাদা করে ব্যয়বহুল খাবার বা চিকিৎসার প্রয়োজন পড়ে না।
স্থানীয় খামারি মামুন বলেন,
“হাস পালন করতে খুব বেশি পুঁজি লাগে না। ধানের তুষ, গমের ভুসি আর নদীতে পাওয়া ছোট মাছ দিয়েই খাবারের বড় একটা অংশ মেটানো যায়। তাই খরচ কম, লাভ বেশি। খামারিদের মতে, হাঁসের ডিম ও মাংসের চাহিদা সারা বছরই থাকে। ফলে বাজারে দামও স্থিতিশীল থাকে, যা খামারিদের জন্য বাড়তি সুবিধা।
সফলতার গল্প: ৫০ থেকে ৫০০ হাস
সফল খামারি আবদুল মতিন জানান,আমি শুরুতে মাত্র ৫০টি হাস দিয়ে খামার শুরু করেছিলাম। এখন আমার খামারে ৫০০টিরও বেশি হাস রয়েছে। অল্প খরচে এগুলো পালন করা যায়, আর ডিম ও মাংস বিক্রি করে নিয়মিত ভালো লাভ হচ্ছে। তার মতো আরও অনেক খামারি এখন হাস পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন এবং পরিবার-পরিজনের ভরণপোষণ করছেন। শিব নদীর পাড়ের এসব খামার থেকে শুধু স্থানীয় বাজারেই নয়, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাঁসের ডিম ও মাংস সরবরাহ করা হচ্ছে। পাইকাররা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন, ফলে খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছেন।

কর্মসংস্থানের নতুন দিগন্ত
হাসের খামারগুলো তানোর এলাকার বেকার যুবকদের জন্য তৈরি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। অনেক যুবক এখন খামারে কর্মচারী হিসেবে কাজ করছেন, আবার কেউ কেউ নিজ উদ্যোগে ছোট খামার গড়ে তুলছেন। এতে করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
তানোর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী জানান,হাস পালন একটি লাভজনক ও টেকসই উদ্যোগ। আমরা নিয়মিত খামারিদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। শিব নদীর আশপাশের এলাকায় এই উদ্যোগ আরও সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, সঠিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে এই খাতটি আরও বড় পরিসরে বিকশিত হতে পারে।
সরকারি সহযোগিতার প্রত্যাশা
খামারিদের দাবি, সরকারিভাবে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ও আধুনিক খামার ব্যবস্থাপনার সুযোগ পেলে হাস পালন তানোর উপজেলার অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে। এতে করে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি গ্রামীণ দারিদ্র্য হ্রাসেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd