• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

শাপলা চত্বর ও ২০২১ সালের শহিদ পরিবারকে সরকারি স্বীকৃতি: ৭ কোটি ৭০ লক্ষ টাকার চেক বিতরণে ইতিহাসের নতুন অধ্যায়

Reporter Name / ৩১৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মো. শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঐতিহাসিক হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ দমনে নিহত শহিদ পরিবারদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করলো স্থানীয় সরকার বিভাগ। এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোট ৭ কোটি ৭০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে শহিদ ৫৮টি পরিবার এবং ২০২১ সালের মার্চে বিক্ষোভ কর্মসূচি দমনে নিহত ১৯টি শহিদ পরিবারের হাতে চেক তুলে দেন অতিথিরা। প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়, যা মোট ৭ কোটি ৭০ লক্ষ টাকায় দাঁড়ায়।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,“শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। ঐতিহাসিক শাপলা চত্বর এবং মোদি বিরোধী আন্দোলনে শহীদদের আজকের এই রাষ্ট্রীয় স্বীকৃতি তারই প্রমাণ। সরকার গর্বিত যে, আজ আমরা তাদের আত্মত্যাগকে সম্মানের সঙ্গে স্মরণ করছি।”

 

তিনি আরও ঘোষণা দেন,“ইতিহাস থেকে যেন কেউ শাপলা চত্বরের শহীদদের নাম মুছে ফেলতে না পারে, সে উদ্দেশ্যে শাপলা চত্বর প্রাঙ্গণে স্থায়ী স্মারক ফলকে শহীদদের নাম খোদাই করা হবে।”

বিশেষ অতিথি ডা. আ ফ ম খালিদ হোসেন বলেন,“শাপলা চত্বর এবং মোদি বিরোধী আন্দোলনে শহীদদের আর্থিক সহায়তা প্রদান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এক ঐতিহাসিক উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন,“স্থানীয় সরকার উপদেষ্টার এই মহতী উদ্যোগে সারা বাংলার আলেম সমাজ সম্মানিত হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই যে তারা অবশেষে শাপলা চত্বরের শহিদদের রক্তকে ইতিহাসের মর্যাদা দিয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন —জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু,খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক,গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর,হেফাজতে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা সাজিদুর রহমান,এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শাহজাহান মিয়া।

দীর্ঘদিন ধরে দাবি করে আসা শহিদ পরিবারদের এই সহায়তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে অনেকেই “ন্যায়বিচার ও মানবিকতার প্রতিফলন” হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd