• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আগামীকাল থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ বাগেরহাটে শেখ রবিউল আলম রবি: একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও বিএনপির মতবিনিময় সভায় যোগদান ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করেছে স্কুল কর্তৃপক্ষ।

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে প্রধানমন্ত্রীর ঘোষণা “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে প্রায় ৭০০ শিক্ষার্থীর মাঝে বৃক্ষ বিতরন করা হলো । এর মাধ্যমে শিক্ষার্থীরা বনায়নে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সবুজায়নে অগ্রনী ভূমিকা রাখবে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ হালিম শেখ, শেখ শাহিনুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ মোশারেফ হোসেন, মাওঃ নাজিমুদ্দিন, বিপ্লব বাওয়ালী, জাহানারা খাতুন, লিপিকা রায় সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্ট গুনিজনেরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd