• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২

বাগেরহাটে শেখ রবিউল আলম রবি: একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও বিএনপির মতবিনিময় সভায় যোগদান

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

নাড়ীর টানে নিজ জেলা বাগেরহাটে আগমন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবি। সফরকালে তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়ন, দলীয় কার্যক্রম গতিশীল করা এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দিনের শুরুতেই মন্ত্রী বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে যান। সেখানে সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করেন তিনি। এরপর বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন কর্তৃক বরাদ্দকৃত বাদল মোড়লের পরিবারের জন্য বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী নিহত বাদল মোড়লের রূহের মাগফিরাত কামনা করেন এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

এরপর মন্ত্রী বাগেরহাট টু গিলাতলা ও রামপাল আন্তঃসড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। পর্যায়ক্রমে তিনি তার প্রিয় বিদ্যাপীঠ বাগেরহাট সরকারি পিসি কলেজে যান এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অংশ নেন। কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে তিনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আগামী এক সপ্তাহের মধ্যে একটি বাস উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সফরকালীন অন্যান্য কর্মসূচির মধ্যে বাগেরহাট সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

এরপর বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বক্তৃতায় শেখ রবিউল আলম রবি দলের সকল নেতাকর্মীকে অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার স্বার্থে কাজ করার দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। পরিশেষে বাগেরহাট জেলা পরিষদে আয়োজিত এক মধ্যাহ্নভোজে তিনি অংশগ্রহণ করেন।

নিজের জন্মভূমির সার্বিক উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়নসহ সম্ভাব্য সব ধরনের উন্নয়নমূলক কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd