• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

রাজশাহী–১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বেসরকারিভাবে বিজয়ী

Reporter Name / ২৬৪ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি

রাজশাহী–১ (তানোর–গোদাগাড়ী) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অধ্যাপক মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান মোট ১,৬৯,৭৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন পেয়েছেন মোট ১,৬৯,০১০ ভোট।
উপজেলা ভিত্তিক ফলাফল
তানোর উপজেলা
বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন : ৬৫,৬৭৪ ভোট
জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান : ৬২,৩২৪ ভোট
গোদাগাড়ী উপজেলা
বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন : ১,০৩,৩৩৬ ভোট
জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান : ১,০৭,৪৬০ ভোট
পোষ্টাল ভোট
পোষ্টাল ভোটে বিএনপি প্রার্থী পেয়েছেন ৪৭২ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১,১১০ ভোট।
মোট ফলাফল ও ব্যবধান
উপজেলা ভিত্তিক ভোটের সঙ্গে পোষ্টাল ভোট যোগ করে মোট ফলাফল দাঁড়ায়—
বিএনপি প্রার্থী : ১,৬৯,৪৮২ ভোট
জামায়াত প্রার্থী : ১,৭০,৮৯৪ ভোট
সব মিলিয়ে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ১,৪১২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী–১ আসনটি রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এই আসনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে শেষ পর্যন্ত ভোটের ব্যবধান খুবই কম থাকায় দিনভর ফলাফল নিয়ে উত্তেজনা ও কৌতূহল ছিল এলাকাজুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd