• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে তানোরে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ৩৪০ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

হামিদুর রহমান তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী তানোরে ১৬ ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর তানোর উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের ইতিহাস স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সকালের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর তানোর উপজেলা ডাকবাংলো মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা পর্বে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী নুরনাহার, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোসাঃ মৌসুমী খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচির শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে মহান বিজয় দিবসের চেতনায় দেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd