• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত মাইজভাণ্ডার শরীফে ১২ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখের জিয়ারত সিলেটে গলা কে*টে ব্যবসায়ীকে হ*ত্যা সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত:

মিরপুরে অসামাজিক কার্যকলাপের আখড়া আবাসিক হোটেল প্যালেস

Reporter Name / ৪৭৯ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুর ১০ নম্বর মডেল থানার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে একটি হোটেলটির মালিক হলেন আপন।  স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা প্যালেস (আবাসিক) হোটেলের ৫ম তলা এখন পরিণত হয়েছে নারী ও মাদক ব্যবসার আড্ডাখানায়।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এখানে অবাধে প্রবেশ করছে বিভিন্ন বয়সী নারী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত লোকজন। হোটেলের নির্দিষ্ট কক্ষে চলে মাদক সেবন ও বিক্রি। পাশাপাশি অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটির আড়ালে চলছে সুপরিকল্পিত অসামাজিক নেটওয়ার্ক। একদিকে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে, অন্যদিকে সমাজে অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের কার্যকলাপের কারণে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মিরপুরের মতো জনবহুল এলাকায় এভাবে একটি হোটেলের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চালানো আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এলাকাবাসীর দাবি—ঢাকা প্যালেস হোটেলের (আবাসিক) ৫ম তলায় চলমান নারী ও মাদক সংশ্লিষ্ট অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd