• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি জাহাঙ্গীর বিশ্বাস,সাধারন সম্পাদক শাহানুর ইসলাম

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

মাহবুবুল আলম রিপন( স্টাফ রিপোর্টার )

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে জাহাঙ্গীর আলম বিশ্বাস সভাপতি এবং মোঃ শাহানুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ জুন) বেলা ৩টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্টিত হয়। বেলা ৩টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এভোটগ্রহণ চলে ।

মোট ৫৪টি ভোটের মধ্যে ভোট কাস্ট হ‌য় ৫৩ টি ভোট। ভোটগ্রহনের পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সুরুষ খান।

এতে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস (স্টাফ রিপোর্টার ডেইলি স্টার ও আরটিভি)।

সাধারণ সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে মোঃ শাহানুর ইসলাম (জেলা প্রতিনিধি দৈনিক নয়া‌দিগন্ত পত্রিকা) বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি বাংলাভিশন টেলিভিশন) পেয়েছেন ০৬ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৪৭ ভোট পেয়ে‌ছেন ও আবুল বাশার আব্বাসী (টি বি এস ও আলোকিত কন্ঠের স্টাফ রিপোর্টার) ৩১ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন রিপন আনসারী (জেলা প্রতিনিধি জিটিভি ও মানবজমিন পত্রিকা) । সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জা‌হিদুল ইসলাম চন্দন (দিপ্ত টে‌লি‌ভিশনজেলা প্রতি‌নি‌ধি) ৩০ ভোট পে‌য়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ২৩ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকমল হোসেন (স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক) ৩১ ভোট পেয়ে।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী( দেশ টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি) আব্দুল আলীম পে‌য়ে‌ছেন ২২ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার সুজন হোসেন (স্থানীয় পত্রিকা-সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক) পেয়েছেন ৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সো‌হেল হো‌সেন (ঢাকা পোস্ট এর জেলা প্রতি‌নি‌ধি) ভোট পে‌য়ে‌ছেন ১৭ ভোট।ফতর সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম (জেলা প্রতিনিধি মাই টিভি ও দৈনিক বাংলা পত্রিকা)।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব), নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ সুরুষ খান , এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর মহমান এবং দৈ‌নিক সমকাল প্রতি‌নি‌ধি অ‌তিন্দ্র চক্রবর্তী বিপ্লব ।

এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd