• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে নিষিদ্ধ কীটনাশকে কৃষকের সর্বনাশ, মাঠে ফসলের চেয়ে বিষ বেশি

Reporter Name / ৮৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মাহবুবুল আলম রিপন( স্টাফ রিপোর্টার)

মানিকগঞ্জের মাঠে ফসলের সাথেই বাড়ছে বিষ! নিষিদ্ধ বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন জেলার কৃষকরা। কার্বোফুরান, প্যারাকোয়াট, গ্লাইফোসেট ও অ্যালুমিনিয়াম ফসফাইড — সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব কীটনাশক এখনো বাজারে সহজলভ্য।
এই তথ্য উঠে আসে আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত বারসিকের এক সাংবাদিক সম্মেলন থেকে।
বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এর অনুসন্ধান বলছে, সদর, ঘিওর, হরিরামপুর ও সিংগাইর উপজেলার ২১ জন কৃষকের মধ্যে ১৮ জনই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মাথাব্যথা, খিঁচুনি, ত্বকের রোগ, বিষণ্নতা থেকে শুরু করে গরু, হাঁস ও মাছের মৃত্যুর মতো ভয়ংকর চিত্র উঠে এসেছে সমীক্ষায়।
এক মৌসুমে কীটনাশকে কৃষকের গড় ব্যয় ২৬,৭৫৭ টাকা, আর আনুমানিক আর্থিক ক্ষতি ১১,৮৮,৫০০ টাকা।
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, এসব কীটনাশকের অতিরিক্ত ব্যবহার ফসলের গুণগতমান হ্রাস, জমির উর্বরতা হ্রাস, এবং পরিবেশে দীর্ঘমেয়াদি দূষণ তৈরি করছে।
বারসিকের এক কর্মকর্তার ভাষায়, “নিষিদ্ধ কীটনাশক এখন ভিন্ন নামে বিক্রি হচ্ছে। কৃষকদের মধ্যে সচেতনতা নেই, মনিটরিং নেই — ফলে বিষাক্ত ফাঁদে আটকা পড়েছে গ্রামীণ কৃষি।”
অর্গানিক কৃষির প্রসার এবং বিকল্প চাষ পদ্ধতির প্রতি সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়ে এসময় বক্তারা এ সমস্যার সমাধানে কৃষদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ,পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার, কৃষি ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd