• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ভারতীয় চিনি উদ্ধার

Reporter Name / ৩৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন (ময়মনসিংহ): ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও ভারতীয় চিনি উদ্ধার করা হয়। সোমবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি রোধ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে অপহরণকারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এর মাঝে এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে রাঘবপুর পূর্বপাড়া থেকে মাদক মামলার আসামী মোজাম্মেল ওরফে মোজাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এসআই জহিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের প্রদান গেইটের সামনে থেকে অপহরন মামলার আসামী তাওহিদ কায়সার আলম ওরফে শিপলুকে গ্রেফতার করে।
এসআই তানভীর আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজ হোসেনকে দেশীয় অস্ত্র সহ, এসআই আসাদুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শস্তুগঞ্জ (চায়না মোড়) টোলপ্লাজা এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলার আসামী মন্টু সরকার ও মোঃ শফিকুল ইসলাম ড্রাইভারকে ৭৮ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শন তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd